বিশেষ প্রতিবেদন: বাঙালিদের বেড়ানোর ক্ষেত্রে অন্যতম পছন্দের ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয় দিঘা (Digha)। শুধু তাই নয়, পর্যটকদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই আবহেও দিঘায় মাঝরাতে হোটেল থেকে পর্যটকদের বের করে দিয়ে একাধিক হোটেল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। যার ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন পর্যটকরা।
দিঘায় (Digha) সমস্যার সম্মুখীন পর্যটকরা:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নির্ধারিত কর জমা না দেওয়ার অভিযোগেই গত বুধবার রাতে শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশকর্তারা দিঘার (Digha) একাধিক হোটেলে তালা ঝুলিয়ে দেন। এমতাবস্থায়, ওই হোটেলগুলিতে থাকা পর্যটকরা চরম সমস্যার সম্মুখীন হন।

ঠিক কী ঘটেছে: মূলত, দিঘা (Digha)-শংকরপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক হোটেলে আসা পর্যটক পিছু ১০ টাকা করে কর দেওয়ার কথা। যদিও, ওই নির্ধারিত করের টাকায় একাধিক হোটেল দিচ্ছিল না বলে অভিযোগ ওঠে। যার পরিপ্রেক্ষিতে গত বুধবার রাতে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশকর্তারা ওই হোটেলগুলিতে হানা দিয়ে পর্যটকদের বের করে দেন।
আরও পড়ুন: চুপিচুপি গ্রাহকদের বড় ঝটকা দিল Reliance Jio! আচমকাই বন্ধ হল সবথেকে সস্তার ২ টি রিচার্জ প্ল্যান
ঘটনাটির প্রসঙ্গে দিঘা (Digha)-শংকরপুর উন্নয়ন পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন যে, নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যেক পর্যটক পিছু কর জমা না দেওয়ার তাঁদের তরফে হোটেলগুলিতে নোটিস পাঠানো হলেও তারপরেও তা জমা দেওয়া হয়নি।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ১.১৭ কোটি রেশন কার্ড হোল্ডারের নাম, কেন এমন সিদ্ধান্ত?
অন্যদিকে, দিঘা (Digha)-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাতে এই ঘটনা ঘটায় পর্যটকরা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। বিষয়টি সকালে করা যেত। এদিকে, একজন হোটেল ব্যবসায়ী জানিয়েছেন, “কোনও কারণবশত সরকারি কর জমা করা হয়নি। কিন্তু সেই কারণে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়ার বিষয়টি অনুচিত।” তাঁর মতে, “আমরা দিঘাকে ক্রমশ গড়ে তুলছে। ব্যবসায়ীদের বাদ দিয়ে এই এলাকায় উন্নয়ন করার ক্ষেত্রে সরকারও চায় না। কিন্তু, কয়েকজন প্রশাসনিক আধিকারিকের মদতে দিঘায় ক্রমশ ব্যবসায়ীদের ওপর অত্যাচার চলছে।”














