• Home
  • খেলা
  • বড় চমক! এবার KKR-এ এন্ট্রি নেবেন সঞ্জু স্যামসন? মিলল আপডেট
Will Sanju Samson join Kolkata Knight Riders?

বড় চমক! এবার KKR-এ এন্ট্রি নেবেন সঞ্জু স্যামসন? মিলল আপডেট

বিশেষ প্রতিবেদন: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) অন্য কোনও দলের হয়ে খেলতে পারেন। এমনকি, তিনি নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৮ বছর ধরে RR-এর হয়ে খেলছেন। কিন্তু, এখন সঞ্জু ফ্র্যাঞ্চাইজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। খবর অনুযায়ী, এই তারকা উইকেটরক্ষক-ব্যাটার অফিসিয়ালি তাঁর সিদ্ধান্তের কথা ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন। এদিকে, এই খবর সামনে আসার পরেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও, তিনি KKR-এর প্রায় ২৪ কোটি টাকার এক অলরাউন্ডারকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেছেন।

KKR (Kolkata Knight Riders)-এ এন্ট্রি নেবেন সঞ্জু স্যামসন?

কী জানিয়েছেন আকাশ: টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা বিখ্যাত ধারাভাষ্যকার আকাশ চোপড়া জানিয়েছেন যে, IPL ২০২৬-এ অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে KKR (Kolkata Knight Riders) উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে দলে অন্তর্ভুক্ত করতে পারে। এর ফলে ওই দলের প্রায় ২৪ কোটি টাকা সাশ্রয় হতে পারে। তিনি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে বলেছেন, “পরবর্তী মরশুমের আগে সঞ্জু স্যামসনকে ট্রেডের মাধ্যমে পেতে KKR-এর সবচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত।” এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত ৫ বছর ধরে RR-এর অধিনায়ক সঞ্জু স্যামসন টিম ম্যানেজমেন্টের কাছে তাঁকে রিলিজ করে দেওয়ার অনুরোধ করেছেন। এদিকে, চেন্নাই সুপার কিংস তাঁকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে সবচেয়ে বেশি আগ্রহী।

Will Sanju Samson join Kolkata Knight Riders?

KKR-এর একজন ভালো উইকেটরক্ষক-ব্যাটারের প্রয়োজন: আকাশ চোপড়া জানিয়েছেন যে, KKR (Kolkata Knight Riders)-এর একজন ভালো উইকেটরক্ষক-ব্যাটারের প্রয়োজন। এর পাশাপাশি সঞ্জু ভালো ক্যাপ্টেনও করেন। আকাশ বলেন যে, যদিও অজিঙ্ক রাহানে IPL ২০২৫-এ ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন, কিন্তু সঞ্জুকে অধিনায়ক করলে দলের আরও বেশি লাভ হতে পারে। তিনি দাবি করেছেন যে, অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে কেকেআর প্রায় ২৪ কোটি টাকা সাশ্রয় করতে পারে এবং তারা সঞ্জুকে কিনতে তা ব্যবহার করতে পারে।

উল্লেখ্য যে, ২০২৫ সালের IPL-এর মেগা নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে KKR ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। কিন্তু এই মরশুমে তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। তিনি মোট ১১ টি ম্যাচের ৭ ইনিংসে ২০.২৮ এভারেজে মাত্র ১৪২ রান করেন। যার মধ্যে মাত্র একটি হাফ-সেঞ্চুরিও ছিল। অন্যদিকে, সঞ্জু স্যামসন IPL ২০২৫-এ চোটের সমস্যায় ভোগেন।

সঞ্জু স্যামসন চোটের সম্মুখীন হন: ২০২৫ সালের IPL-এ, রাজস্থান রয়্যালস ১৮ কোটি টাকায় সঞ্জু স্যামসনকে ধরে রেখেছিল। কিন্তু সেই মরশুমে চোটের কারণে তিনি মাত্র ৯ টি ম্যাচ খেলেন। ওই ৯ টি ম্যাচে ৩৫.৬২ এভারেজে ২৮৫ রান করেন। যার মধ্যে মাত্র একটি হাফ-সেঞ্চুরি ছিল। সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে, রিয়ান পরাগ দলের নেতৃত্ব দেন। অন্যদিকে বৈভব সূর্যবংশী IPL-এ অভিষেকের সুযোগ পেয়েছিলেন।

Releated Posts

T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যেতেই টুর্নামেন্টে এন্ট্রি নেবে এই দল

বিশেষ প্রতিবেদন: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন T20 বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে গেল বাংলাদেশ। ইতিমধ্যেই…

ByByThe News Rise Desk Jan 23, 2026

টিম ইন্ডিয়ার জার্সিতে আর নয় Dream 11, এবারে থাকবে কার নাম? তালিকায় একাধিক বড় সংস্থা

বিশেষ প্রতিবেদন: জনপ্রিয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম Dream 11 টিম ইন্ডিয়ার জার্সির টাইটেল স্পন্সর থেকে সরে আসতে পারে। ইতিমধ্যেই…

ByByThe News Rise Desk Aug 24, 2025

এখনও করতে হবে অপেক্ষা! এশিয়া কাপেও সুযোগ পেলেন না ভারতের এই তারকা প্লেয়ার, অবাক অনুরাগীরা

বিশেষ প্রতিবেদন: ইতিমধ্যেই আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় দলের (Team India)। তবে, এই দল ঘোষণার…

ByByThe News Rise Desk Aug 19, 2025

১১ বছর আগে ধোনি করেন ১০০ কোটির মানহানির মামলা! এবার বড় নির্দেশ দিল আদালত

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IPL-এ বেটিং…

ByByThe News Rise Desk Aug 13, 2025
3 Comments Text
  • no1jilibetloglogin says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Jilibet logging in has never been easier with No1jilibetloglogin! Quick and straightforward. Get right to the action at no1jilibetloglogin.
  • 1338bets10con says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Bets10, huh? Feels familiar. 1338bets10con… is this a new mirror site? Gotta be careful with these. Let’s see if it’s legit. Always good to double-check the source. What the hey, giving it a spin: 1338bets10con
  • 668jl says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    668jl is becoming my new fave place. Got some good wins lately. Pretty decent! Might be lucky. Try it for yourself here: 668jl
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top