• Home
  • দেশ
  • Indian Railways: যাত্রীদের জন্য সুখবর! উৎসবের মরশুমে ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রেলের, নিশ্চিন্তে হবে সফর
Indian Railways takes big steps to control crowd during festive season.

Indian Railways: যাত্রীদের জন্য সুখবর! উৎসবের মরশুমে ভিড় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ রেলের, নিশ্চিন্তে হবে সফর

বিশেষ প্রতিবেদন: প্রতিবছর উৎসবের মরশুমে হু হু করে বৃদ্ধি পায় রেলের (Indian Railways) যাত্রীসংখ্যা। যার ফলে কনফার্ম টিকিট পেতেও হয় অসুবিধা। তাই, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেই সফর করতে বাধ্য হন হাজার হাজার যাত্রী। এমতাবস্থায়, এই ভিড় নিয়ন্ত্রণে এবং নিরাপদ ভ্রমণের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবার একটি বড় উপহার দিয়েছেন। এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, এবার যদি আপনি যাওয়া-আসার জন্য একসঙ্গে টিকিট বুক করেন, সেক্ষেত্রে আপনাকে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এর জন্য, রেল মন্ত্রক একটি “রাউন্ড ট্রিপ প্যাকেজ” শুরু করেছে।

বড় পদক্ষেপ রেলের (Indian Railways):

মূলত, উৎসবের মরশুমে ট্রেনে (Indian Railways) ভিড় এবং টিকিটের তুমুল চাহিদা পরিলক্ষিত করে, ভারতীয় রেল এই নতুন স্কিম চালু করেছে। যেটির নাম দেওয়া হয়েছে “রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভাল রাশ”। এই স্কিমের লক্ষ্য হল পৃথক পৃথক দিনে ভিড় ভাগ করে যাত্রীদের সাশ্রয়ী মূল্যে রাউন্ড ট্রিপের টিকিট দেওয়া। যাতে যাত্রা আরামদায়ক এবং সুবিধাজনক হয়।

Indian Railways takes big steps to control crowd during festive season.

এই স্কিমের অধীনে কারা ছাড় পাবেন: রেল (Indian Railways) অনুসারে,এই স্কিমের অধীনে, যদি কোনও যাত্রী ফিরতি যাত্রার জন্য ২ টি টিকিট একসঙ্গে বুক করেন, তাহলে ফিরতি যাত্রার মূল ভাড়ার ওপর ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এদিকে, এই ছাড় কেবলমাত্র সেইসব যাত্রীদের জন্য প্রযোজ্য হবে যাঁরা একই নাম এবং বিবরণ দিয়ে আসা-যাওয়ার টিকিট বুক করবেন। উভয় টিকিট একই ক্লাসের এবং একই স্টেশনের (O-D Pair) হতে হবে। উল্লেখ্য যে, সফর শুরুর টিকিট: ১৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০২৫ সালের মধ্যে ভ্রমণের জন্য হতে হবে। অন্যদিকে রিটার্ন টিকিট ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ভ্রমণের জন্য হতে হবে।

কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে: এই নতুন স্কিম অনুযায়ী, প্রথমে রিটার্ন টিকিট বুক করতে হবে এবং তারপর কানেক্টিং জার্নি ফিচার ব্যবহার করে রিটার্ন টিকিট বুক করতে হবে। রিটার্ন টিকিট বুক করার সময়ে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড (ARP) এর নিয়ম প্রযোজ্য হবে না। এক্ষেত্রে শর্ত হল, উভয় পক্ষের টিকিটই কেবল কনফার্ম হতে হবে। এক টিকিটে কোনও পরিবর্তন করা যাবে না। কোনও রিফান্ডের সুবিধা থাকবে না। এছাড়াও, রিটার্ন টিকিট বুক করার সময় অন্য কোনও ছাড়, ভাউচার, পাস, পিটিও বা রেল ট্রাভেল কুপন প্রযোজ্য হবে না।

এই স্কিমটি প্রত্যেকটি ক্লাস এবং প্রত্যক ট্রেনের জন্য প্রযোজ্য। যার মধ্যে স্পেশাল ট্রেনও (ট্রেন অন ডিমান্ড) সামিল রয়েছে। তবে, ফ্লেক্সি ফেয়ার সহ ট্রেনগুলিতে এই সুবিধাটি পাওয়া যাবে না। উভয় টিকিট একই মাধ্যমে বুক করতে হবে। অর্থাৎ, হয় অনলাইন (ইন্টারনেট) অথবা রিজার্ভেশন কাউন্টার থেকে। চার্ট তৈরির সময় ভাড়ার কোনও পার্থক্য থাকলে, যাত্রীদের কাছ থেকে কোনও অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

এই স্কিমের উদ্দেশ্য: রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণবের মতে, এই অফারের মাধ্যমে, উৎসবের সময়ে যাত্রীদের ভিড় বিভিন্ন তারিখে ভাগ করা হবে। উভয় দিক থেকে ট্রেনগুলি সঠিকভাবে ব্যবহার করা হবে এবং যাত্রীরা সহজেই টিকিট পেতে পারবেন। এর জন্য, রেল স্টেশনগুলির পাশাপশি সংবাদমাধ্যম, গণমাধ্যম এবং ঘোষণার মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছে।

Releated Posts

বেচতেন চা, দিনমজুরি করে পড়াশোনা! অথচ, আজ ১০০ কোটির সাম্রাজ্য, চমকে দেবে রাজের কাহিনি

বিশেষ প্রতিবেদন: প্রত্যেক সফল মানুষের সফলতার নেপথ্যে থাকে এক অদম্য লড়াইয়ের কাহিনি। শুধু তাই নয়, চলার পথে আসা…

ByByThe News Rise Desk Aug 27, 2025

হয়ে যান সতর্ক! লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ১.১৭ কোটি রেশন কার্ড হোল্ডারের নাম, কেন এমন সিদ্ধান্ত?

বিশেষ প্রতিবেদন: অযোগ্য রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের চিহ্নিত করে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ড হোল্ডারদের তালিকায় তাঁদের…

ByByThe News Rise Desk Aug 20, 2025

চিনের সঙ্গে ক্রমশ সম্পর্কের উন্নতি! ভারত পেল ৩ টি সুসংবাদ

বিশেষ প্রতিবেদন: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিন…

ByByThe News Rise Desk Aug 19, 2025

পড়শি রাজ্যে মজুত রয়েছে কয়েক হাজার কোটির “গুপ্তধন”! নিলামের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার

বিশেষ প্রতিবেদন: পড়শি রাজ্যেই মিলেছে বিপুল গুপ্তধন! এমতাবস্থায়, কেন্দ্রীয় সরকার কর্তৃক বিহারে (Bihar) স্থিত জামুই জেলার অধীনে মাজোস…

ByByThe News Rise Desk Aug 14, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top