• Home
  • চাকরির খোঁজ
  • Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করছে SBI, এইভাবে করুন আবেদন
Recruitment is going on at State Bank Of India.

Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করছে SBI, এইভাবে করুন আবেদন

বিশেষ প্রতিবেদন: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় সুসংবাদ সামনে এসেছে। বিশেষ করে যাঁরা ব্যাঙ্কে চাকরি (Recruitment) করার স্বপ্ন দেখেন তাঁদের জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ। ইতিমধ্যেই দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI (State Bank Of India) বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ মিলবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ (Recruitment) করছে SBI:

কোন কোন পদে করা হবে নিয়োগ: মূলত, ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।

শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, “রেগুলার” এবং “ব্যাকলগ” মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৮৯। এর মধ্যে কিছু আসন সংরক্ষিতদের জন্য বরাদ্দ রয়েছে। এদিকে, রাজ্যের জন্য নির্ধারিত শূন্যপদের সংখ্যা হল ২৭০।

কর্মক্ষেত্র: প্রসঙ্গত উল্লেখ্য যে, নিযুক্তদের পোস্টিং কলকাতা থেকে শুরু করে পাটনা, গুয়াহাটি, মুম্বাই-সহ দেশের অন্যান্য স্থানে সম্পন্ন হবে। পাশাপাশি, নিযুক্তদের প্রথম ছ’মাস “প্রোবেশন”-এ রাখা হবে বলেও জানা গিয়েছে।

Recruitment is going on at State Bank Of India.

বেতনের পরিমাণ: এক্ষেত্রে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসিক ২৪,০৫০-৬৪,৪৮০ টাকা।

বয়স: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২০-২৮ বছরের মধ্যে। তবে, সংরক্ষিতদের জন্য বয়সে ছাড় থাকবে।

যোগ্যতা: আবেদনকারীদের অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। এর পাশাপাশি রয়েছে যোগ্যতার (Recruitment) অন্যান্য মাপকাঠিও।

আবেদন পদ্ধতি: এক্ষেত্রে আবেদনের জন্য আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করার মাধ্যমে আবেদনমূল্য হিসেবে ৭৫০ টাকা জমা দিতে হবে। তবে, সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে ছাড় পাবেন। আবেদন মূল্য জমা দেওয়ার পরে প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে হবে আবেদনকারীদের।

নিয়োগ পদ্ধতি: প্রসঙ্গত উল্লেখ্য যে, এক্ষেত্রে নিয়োগের জন্য প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা থেকে শুরু করে, মেন পরীক্ষা দেওয়ার পাশাপাশি তাঁদের স্থানীয় ভাষায় পারদর্শিতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ (Recruitment) করা হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অগাস্ট, ২০২৫ পর্যন্ত এক্ষেত্রে আবেদন করা যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

1 Comments Text
  • 5jlcasino says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    5JL Casino? Not a bad selection of games, definitely worth a look. The interface is pretty clean and easy to understand. Check it here: 5jlcasino
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top