বিশেষ প্রতিবেদন: স্মার্টফোনের দুনিয়ায় এবার ঝড় তুলতে চলেছে Realme। ইতিমধ্যেই এই সংস্থা চলতি বছরের মে মাসে সিলিকন-অ্যানোড প্রযুক্তিতে সজ্জিত 10,000mah ব্যাটারিযুক্ত একটি নতুন কনসেপ্ট স্মার্টফোনের বিষয় সামনে এনেছিল।
27 অগাস্ট বড় চমক আনছে Realme:
তবে, এবার Realme একটি নতুন টিজার ভিডিও প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে “The Biggest just got even Bigger”। এর মানে হল যে, “Biggest এখন আরও বড় হয়ে উঠেছে।” আর এই বিষয়টিই মোবাইল প্রেমীদের যথেষ্ট আকৃষ্ট করেছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক Realme-র আসন্ন ডিভাইস সম্পর্কে বিস্তারিত তথ্য।
NOT BIG ENOUGH? NOW, IT IS.
realme 1x000mAh — redefines limits again.
August 27. Witness the extreme. pic.twitter.com/S6BYJyj8wY— realme Global (@realmeglobal) August 21, 2025
প্রথমেই জানিয়ে রাখি যে, Realme জানিয়েছে যে তারা আবারও লিমিট পরিবর্তন করতে চলেছে। গত বছরের অগাস্টে 828 ফ্যান ফেস্টিভ্যালে, কোম্পানিটি তাদের 320W সুপারসনিক চার্জ প্রযুক্তি চালু করেছিল। যা মাত্র 4 মিনিট 30 সেকেন্ডে 4,420mAh ব্যাটারি চার্জ করতে পারে। এই ধরনের উদ্ভাবনের মাধ্যমে, কোম্পানিটি তার গ্রাহকদের অতিরিক্ত খরচ না করেই বিশ্বের সেরা স্মার্টফোন প্রযুক্তি প্রদানের লক্ষ্যে কাজ করে চলেছে।
আরও পড়ুন: মাঝরাতে বের করে দেওয়া হল পর্যটকদের! দিঘার একাধিক হোটেলে পড়ল তালা, কারণ জানলে অবাক হবেন
সদ্য প্রকাশিত টিজার ভিডিওতে, Realme-র ভাইস প্রেসিডেন্ট তথা Realme গ্লোবাল মার্কেটিং-এর প্রেসিডেন্ট চেজ জু বড় ব্যাটারি ক্যাপাসিটির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে একটি ভিজুয়াল মেটাফোর ক্রিয়েটিভ ভাবে ব্যবহার করেন। যেটি “1*000mAh” হিসেবে প্রকাশিত হয়েছে। এটি ব্যাটারির আকারে একটি বড় আপগ্রেডের ইঙ্গিত দেয়। অর্থাৎ, দীর্ঘ ব্যাটারি লাইফ খুঁজছেন এমন ব্যবহারকারীদের চাহিদা মেটাতে 10,000mAh বা তারও বেশি ক্ষমতার ব্যাটারি মিলতে পারে।
আরও পড়ুন: চুপিচুপি গ্রাহকদের বড় ঝটকা দিল Reliance Jio! আচমকাই বন্ধ হল সবথেকে সস্তার ২ টি রিচার্জ প্ল্যান
প্রসঙ্গত উল্লেখ্য, লঞ্চের আগে আগামী কয়েকদিনে এই ফোন সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হতে পারে। একটি পোস্টে তিনি বলেছেন যে “আবার ব্যাটারি সীমা অতিক্রম করেছে। অবশেষে আমার মান পূরণ হল! কিন্তু ঠিক কত বড়? ২৭ অগাস্ট দেখা যাবে।”

















