বিশেষ প্রতিবেদন: নিজের প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের প্রসঙ্গে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়ে রাখি যে, প্রাক্তন বায়ুসেনা কর্মী চন্দ্রনাথ রথ (Chandranath Rath Murder) শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের দায়িত্ব পালন করতেন। পাশাপাশি, ২৬-এর বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) প্রস্তুতিতেও শুভেন্দুর অন্যতম সঙ্গী ছিলেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার ২ দিন পরেই গত ৬ মে চন্দ্রনাথকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়।
কী জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?
এমতাবস্থায়, চন্দ্রনাথ রথের খুনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই যারা শুটার এবং সুপারি দিয়েছে এমন ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই কাজ করার জন্য খরচ করা হয়েছে ২ কোটি টাকা। এর পাশাপাশি শুভেন্দু বলেন, এই টাকা সরবরাহের কাজ করেছে ‘ভাইপো গ্যাং’।

প্রসঙ্গত উল্লেখ্য যে, নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন চন্দ্রনাথের মা হাসিরানি রথ। গত মঙ্গলবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে তিনি মনোনয়ন জমা দিতে যান। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে চন্দ্রনাথের খুনের প্রসঙ্গে মুখ খোলেন শুভেন্দু। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি যতদূর জেনেছেন, এই খুনের ঘটনার নেপথ্যে খরচ হয়েছে ২ কোটি টাকা।
আরও খবর: ১৫ অক্টোবর থেকে বদলাচ্ছে UPI-র নিয়ম! ২,০০০-এর বেশি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে কত চার্জ?
এর পাশাপাশি, মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় শুভেন্দু এখনই সমস্ত তথ্য প্রকাশ্যে আনছেন না বলেও জানিয়েছেন। জানিয়ে রাখি যে, এর আগেও চন্দ্রনাথ খুনের ঘটনায় ‘ষড়যন্ত্রের’ প্রসঙ্গ উপস্থাপিত করেছিলেন শুভেন্দু। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে CBI এই মামলার তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গঠন করেছে ৭ সদস্যের SIT। যেখানে নেতৃত্ব দেবেন DIG পদমর্যাদার অফিসার।














