বিশেষ প্রতিবেদন: যুগের সঙ্গে তাল মিলিয়ে UPI (Unified Payments Interface)-র মাধ্যমে লেনদেনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র, গত অগাস্ট মাসেই UPI-র মাধ্যমে ২,৪৫১ কোটি লেনদেন সম্পন্ন করেছে। যার মোট পরিমাণ ছিল ২৯.৯ লক্ষ কোটি টাকা। এই আবহেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা NCPI (National Payments Corporation of India) গত মঙ্গলবার একটি বড় ঘোষণা করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার আগামী ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু পার্সন-টু-মার্চেন্ট (P2M) UPI লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট তথা MDR কার্যকর করবে। যার ফলে, মার্চেন্টদের ২,০০০ টাকার বেশি লেনদেনের ওপর ০.৪ শতাংশ এবং ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ওপর সর্বোচ্চ ৩০০ টাকা ফি দিতে হবে। মূলত, এই নতুন কাঠামোর লক্ষ্য হল UPI ইকোসিস্টেমের জন্য একটি আরও টেকসই বাণিজ্যিক মডেল তৈরি করা। এই ফি পেমেন্ট পরিকাঠামো থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, উদ্ভাবন এবং গ্রাহক পরিষেবায় বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যবহার করা হবে বলেও জানা গিয়েছে। তবে, এই পদক্ষেপের ফলে বেশিরভাগ দৈনন্দিন UPI পেমেন্ট নতুন চার্জ কাঠামোর আওতার বাইরে থাকবে। আধিকারিকদের দ্বারা প্রকাশিত একটি প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলি (FAQ) অনুসারে, ২,০০০ টাকা পর্যন্ত লেনদেন MDR (Merchant Discount Rate) থেকে অব্যাহতি পাবে। যা UPI-এর P2M লেনদেনের ৯৫ শতাংশেরও বেশি।
১৫ অক্টোবর থেকে বদলাচ্ছে UPI (Unified Payments Interface)-র নিয়ম!
জানিয়ে রাখি যে, UPI পেমেন্ট করার জন্য গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে না এবং পার্সন-টু-পার্সন (P2P) ট্রান্সফারও বিনামূল্যে হবে। এদিকে, P2PM কাঠামোর আওতাভুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরাও (যাঁদের মধ্যে সেইসব বিক্রেতারাও অন্তর্ভুক্ত যাঁরা UPI কিউআর কোডের মাধ্যমে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করেন MDR থেকে সুরক্ষিত থাকবেন। তবে, ৩,০০০ টাকার UPI পেমেন্টের ক্ষেত্রে ১২ টাকার MDR প্রযোজ্য হবে। ৫০,০০০ টাকার লেনদেনের ক্ষেত্রে ২০০ টাকার MDR প্রযোজ্য হবে। এছাড়াও ৭৫,০০০ টাকা এবং তার বেশি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ চার্জ হবে ৩০০ টাকা। এর মানে হল, ১ লক্ষ টাকা লেনদেনের ক্ষেত্রে ৩০০ টাকা চার্জ প্রযোজ্য হবে, ৪০০ টাকা নয় (যা সরাসরি ০.৪% হারে গণনা করা হত)।

উল্লেখ্য যে, এই কাঠামোটি নির্দিষ্ট কিছু সেক্টরের জন্য ছাড়যুক্ত হারেরও ব্যবস্থা রেখেছে। রেল, টেলিকম, বিমা এবং জ্বালানির মতো সেক্টরে ২,০০০-এর বেশি লেনদেনের ক্ষেত্রে সাধারণ ০.৪ শতাংশের হারের পরিবর্তে ৫ টাকার একটি ফ্ল্যাট MDR প্রযোজ্য হবে। এছাড়াও, ক্যাপিটাল-মার্কেট ট্রানজাকশন যেখানে মিউচুয়াল ফান্ড, স্টকব্রোকার এবং সিকিউরিটিজ ডিলারদের পেমেন্টের ০.০২ শতাংশ MDR প্রযোজ্য হবে। যার সর্বোচ্চ সীমা ৩০০ টাকা। NCPI স্পষ্ট করেছে যে MDR-এর বোঝা মার্চেন্টকেই বহন করতে হবে এবং এটি গ্রাহকদের ওপর চাপানো যাবে না। এর অর্থ হলো UPI ব্যবহার করার ক্ষেত্রে গ্রাহকদের লিস্টেড দাম দিতে হবে এবং UPI অ্যাপের জন্য কোনও পৃথক ট্রানজাকশন অথবা ফি দিতে হবে না।
আরও খবর: বেচতেন চা, দিনমজুরি করে পড়াশোনা! অথচ, আজ ১০০ কোটির সাম্রাজ্য, চমকে দেবে রাজের কাহিনি
UPI লেনদেনের জন্য NPCI কেন চার্জ নিচ্ছে: ইতিমধ্যেই, গত মঙ্গলবার NPCI একাধিক প্রশ্নের (FAQs) উত্তর প্রকাশ করেছে। সংস্থাটি ব্যাখ্যা করেছে যে, UPI প্রতি মাসে কোটি কোটি লেনদেন সম্পন্ন করে। সিস্টেমটিকে বর্তমান স্তরে চালু রাখতে ব্যান্ডউইথ, সার্ভার পরিকাঠামো, সাইবার নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহায়তার জন্য উল্লেখযোগ্য পরিমাণ ব্যয় করতে হয়। কর্তৃপক্ষের মতে, UPI কার্যক্রম রক্ষণাবেক্ষণের বার্ষিক খরচ প্রায় ২০,০০০ কোটি টাকা। এদিকে, এই নতুন মডেলটির লক্ষ্য হল সরকারি ভর্তুকির ওপর নির্ভরতা কমানো। NPCI জানিয়েছে যে, এই ভর্তুকিগুলি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গ্রহণের জন্য স্বল্পমেয়াদী সহায়তা হিসাবে দেওয়া হয়েছিল এবং এটি এই সেক্টরের পরিচালন ব্যয় নির্বাহের কোনও টেকসই উপায় নয়। অনুমান করা হচ্ছে যে, UPI লেনদেনের ওপর MDR থেকে প্রাপ্ত রেভিনিউ পরিকাঠামো ও প্রযুক্তি সেক্টরে বিনিয়োগের জন্য ফান্ডের আরও নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে।
আরও খবর: ঘনঘন “হ্যাং” করছে স্মার্টফোন? টাচ স্ক্রিনেও হচ্ছে না কাজ? বাড়িতেই করা যাবে ঠিক, জানুন পদ্ধতি
জানিয়ে রাখি যে, NPCI ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ ফান্ড তৈরির প্রস্তাবও দিয়েছে। এই উদ্যোগটির লক্ষ্য হল টিয়ার ৩-৬ কেন্দ্রগুলিতে (দেশের উত্তর-পূর্ব রাজ্য, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সহ) ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোকে সহায়তা করা। পাশাপাশি টিয়ার ১ এবং ২ কেন্দ্রগুলিতে নোটিফাইড সরকারি প্রকল্পগুলিকে সমর্থন করা। অনুমান করা হচ্ছে, RBI-এর সঙ্গে পরামর্শ করে ৩ মাসের মধ্যে এই ফান্ডের বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা হবে।
















