• Home
  • দেশ
  • হয়ে যান সতর্ক! লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ১.১৭ কোটি রেশন কার্ড হোল্ডারের নাম, কেন এমন সিদ্ধান্ত?
Names of 1.17 crore ration card holders are being removed from the list.

হয়ে যান সতর্ক! লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ১.১৭ কোটি রেশন কার্ড হোল্ডারের নাম, কেন এমন সিদ্ধান্ত?

বিশেষ প্রতিবেদন: অযোগ্য রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের চিহ্নিত করে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ড হোল্ডারদের তালিকায় তাঁদের নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতো, খাদ্য ও গণবণ্টন বিভাগ সেই রেশন কার্ড হোল্ডারদের একটি তালিকা তৈরি করেছে যাঁরা বিনামূল্যে খাদ্যশস্যের মতো সুবিধা পাওয়ার যোগ্য নন। ওই তালিকায় প্রায় ১.১৭ কোটি নাম অন্তর্ভুক্ত রয়েছে। তাঁরা হলেন এমন ব্যক্তি জামদের চার চাকার গাড়ি আছে অথবা আয়করদাতা কিংবা কোম্পানির ডিরেক্টর। এমতাবস্থায়, কেন্দ্র রাজ্যগুলিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই অযোগ্য কার্ডধারীদের অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে।

রেশন কার্ড (Ration Card) নিয়ে বড় পদক্ষেপ:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, খাদ্য ও গণবণ্টন বিভাগ বিভিন্ন সরকারি তথ্যের মাধ্যমে রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের বিবরণ মিলিয়ে এই তালিকা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে আয়কর বিভাগ (করদাতা), কর্পোরেট বিষয়ক মন্ত্রক (ডিরেক্টর) এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের (চার চাকার মালিক) মতো বিভাগগুলির তথ্য। ক্রস ভেরিফিকেশনের মাধ্যমে দেখা গেছে যে ৯৪.৭১ লক্ষ রেশন কার্ড হোল্ডার আয়কর দেন। এদিকে ১৭.৫১ লক্ষ রেশন কার্ড হোল্ডার চার চাকার গাড়ির মালিক এবং ৫.৩১ লক্ষ ব্যক্তি কোম্পানির ডিরেক্টর।

Names of 1.17 crore ration card holders are being removed from the list.

অযোগ্য সুবিধাভোগীদের অপসারণের প্রচেষ্টা: ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুসারে, একজন আধিকারিক জানিয়েছেন, এই তথ্যের ভিত্তিতে, রাজ্যগুলিকে অযোগ্য সুবিধাভোগীদের অপসারণে সহায়তা করা হবে। যাতে ওয়েটিং লিস্টে থাকা অভাবী ব্যক্তিরা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের (NFSA) আওতায় সুবিধা পেতে পারেন। NFSA ড্যাশবোর্ড অনুসারে, গত ১৯ অগাস্ট পর্যন্ত, ৩৬ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৭৬.১০ কোটি সুবিধাভোগীকে ১৯.১৭ কোটি রেশন কার্ড ইস্যু করা হয়েছে। নিয়ম অনুসারে, সরকারি কর্মচারী থেকে শুরু করে ১ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের পরিবার, চার চাকার গাড়ির মালিক এবং করদাতারা বিনামূল্যে খাদ্যশস্য (Ration Card) পাওয়ার যোগ্য নন। এমতাবস্থায়, কেন্দ্র গত ৮ জুলাই সমস্ত রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপদেষ্টাদের কাছে চিঠি লিখে এই বিষয়টির ওপর জোর দিয়েছে।

আরও পড়ুন: এখনও করতে হবে অপেক্ষা! এশিয়া কাপেও সুযোগ পেলেন না ভারতের এই তারকা প্লেয়ার, অবাক অনুরাগীরা

ইতিমধ্যেই খাদ্যসচিব সঞ্জীব চোপড়া চিঠিতে বলেছেন যে, রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (RCMS) ইতিমধ্যেই ডুপ্লিকেট, মৃত এবং নিষ্ক্রিয় সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে। এখন অন্যান্য মন্ত্রকের তথ্যের সঙ্গে মিলিয়ে অযোগ্য সুবিধাভোগীদের একটি তালিকা (Ration Card) তৈরি করা হয়েছে। এই তালিকাটি একটি API-ভিত্তিক ইন্টিগ্রেশনের মাধ্যমে রাজ্যগুলির কাছে উপলব্ধ করা হবে। যা “রাইটফুল টার্গেটিং ড্যাশবোর্ড”-এ দেখা যাবে।

আরও পড়ুন: চিনের সঙ্গে ক্রমশ সম্পর্কের উন্নতি! ভারত পেল ৩ টি সুসংবাদ

এর পাশাপাশি তিনি রাজ্যগুলিকে এই বিষয়টি যাচাই করার মাধ্যমে অযোগ্য সুবিধাভোগীদের অপসারণ করার এবং তথ্য বিশুদ্ধ করার ক্ষেত্রে আহ্বান জানান। তিনি বলেন যে, এই পদক্ষেপ লক্ষ্যযুক্ত গণবণ্টন ব্যবস্থার (TPDS) ন্যায্যতা এবং সততাকে শক্তিশালী করবে। এছাড়াও, এই পদক্ষেপ সেইসব অভাবী মানুষদের অন্তর্ভুক্তির পথ খুলে দেবে, যাঁরা এখনও এই প্রকল্প থেকে বঞ্চিত। প্রসঙ্গত উল্লেখ্য যে, কেন্দ্র এর আগেও ২০২১-২০২৩ সালে ১.৩৪ কোটি জাল বা অযোগ্য রেশন কার্ড (Ration Card) বাতিল করেছিল। জানিয়ে রাখি যে, NFSA-এর আওতায় কভারেজের সীমা ৮১.৩৫ কোটি মানুষ। যার মধ্যে শহরাঞ্চলের জনসংখ্যার ৫০ শতাংশ এবং গ্রামীণ এলাকার জনসংখ্যার ৭৫ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে। NDA সরকার প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের ব্যবস্থা করেছে।

Releated Posts

বেচতেন চা, দিনমজুরি করে পড়াশোনা! অথচ, আজ ১০০ কোটির সাম্রাজ্য, চমকে দেবে রাজের কাহিনি

বিশেষ প্রতিবেদন: প্রত্যেক সফল মানুষের সফলতার নেপথ্যে থাকে এক অদম্য লড়াইয়ের কাহিনি। শুধু তাই নয়, চলার পথে আসা…

ByByThe News Rise Desk Aug 27, 2025

চিনের সঙ্গে ক্রমশ সম্পর্কের উন্নতি! ভারত পেল ৩ টি সুসংবাদ

বিশেষ প্রতিবেদন: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিন…

ByByThe News Rise Desk Aug 19, 2025

পড়শি রাজ্যে মজুত রয়েছে কয়েক হাজার কোটির “গুপ্তধন”! নিলামের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার

বিশেষ প্রতিবেদন: পড়শি রাজ্যেই মিলেছে বিপুল গুপ্তধন! এমতাবস্থায়, কেন্দ্রীয় সরকার কর্তৃক বিহারে (Bihar) স্থিত জামুই জেলার অধীনে মাজোস…

ByByThe News Rise Desk Aug 14, 2025

সোনা-রুপোর দামে সামান্য পতন! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন বিস্তারিত

বিশেষ প্রতিবেদন: উৎসবের মরশুমে গয়না কেনার তুমুল চাহিদা পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, সোনা-রুপোর (Gold Price) দামের দিকে নজর থাকে…

ByByThe News Rise Desk Aug 11, 2025
3 Comments Text
  • fairspinreviews says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Alright, heard about Fairspin reviews online. Figured I’d check ’em out. Gotta say, pretty straightforward. Good place to get the lowdown before diving in. Worth a look, for sure! Check it out here: fairspinreviews
  • bancaxeng says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Bancaxeng, hey! I’ve checked it out, pretty solid. Gameplay is smooth, and I had some decent luck. Definitely worth a look if you’re trying your hand at something new. Check it out here: bancaxeng
  • zk777game says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    ZK777game is worth checking out. Found some hidden gems on there! Has a good selection and something to keep you busy. Cheers zk777game
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top