• Home
  • টাকাপয়সা
  • সোনা-রুপোর দামে সামান্য পতন! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন বিস্তারিত
Know details about today's gold price.

সোনা-রুপোর দামে সামান্য পতন! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন বিস্তারিত

বিশেষ প্রতিবেদন: উৎসবের মরশুমে গয়না কেনার তুমুল চাহিদা পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, সোনা-রুপোর (Gold Price) দামের দিকে নজর থাকে গ্রাহক এবং বিক্রেতাদের। এই আবহেই গত শুক্রবারের তুলনায় ১১ অগাস্ট, ২০২৫ তারিখে অর্থাৎ আজ সোনার দামে সামান্য পতন ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত শুক্রবারের তুলনায়, আজ প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ৩০০ টাকা কমেছে। যদিও, সামগ্রিকভাবে সোনার দাম এখনও ১ লক্ষ টাকার ওপরে রয়েছে। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে, সোমবার দেশের কিছু প্রধান শহরে ২৪ ক্যারেট সোনার দাম ১,০২,২০০ টাকার ওপরে রেকর্ড করা হয়েছে। যেখানে ২২ ক্যারেট সোনার দাম ৯৩,৭৫০ থেকে ৯৩,৯০০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে।

সোনা-রুপোর (Gold Price) দামে সামান্য পতন:

রুপোর দামও কমেছে: একদিকে সোনার দাম (Gold Price) কমেছে, অন্যদিকে রুপোর দামও প্রতি কেজি ১০০ টাকা কমেছে। দেশের বেশিরভাগ রাজ্যে, রুপোর দাম প্রতি কেজিতে প্রায় ১,১৭,০০০ টাকা। এদিকে, দিল্লি, মুম্বাই এবং কলকাতায় রুপোর দাম প্রতি কেজিতে ১,১৬,৯০০ টাকা এবং চেন্নাইতে প্রতি কেজিতে এই দাম ১,২৬,৯০০ টাকা।

Know details about today's gold price.

দেশের বিভিন্ন শহরে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম:
দিল্লি: ১,০২,৪৩০ টাকা
চেন্নাই: ১,০২,২৮০ টাকা
মুম্বাই: ১,০২,২৮০ টাকা
কলকাতা: ১,০২,২৮০ টাকা
জয়পুর: ১,০২,৪৩০ টাকা
নয়ডা: ১,০২,৪৩০ টাকা
গাজিয়াবাদ: ১,০২,৪৩০ টাকা
লখনউ: ১,০২,৪৩০ টাকা
বেঙ্গালুরু: ১,০২,২৮০ টাকা
পাটনা: ১,০২,২৮০ টাকা

সোনার দাম কীভাবে নির্ধারণ করা হয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে সোনার দাম (Gold Price) আন্তর্জাতিক বাজারে সোনার গতিবিধি, ডলারের বিপরীতে টাকার অবস্থান, আমদানি শুল্ক, স্থানীয় কর এবং ডিমান্ড-সাপ্লাইয়ের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। উৎসবের মরশুমে সোনার চাহিদা বেড়ে যায়। যার ফলে দামের ওঠানামাও হয়।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য দুর্ধর্ষ প্ল্যান সামনে আনল এই টেলিকম সংস্থা! সস্তায় মিলছে “আনলিমিটেড” ডেটা

এদিকে, আন্তর্জাতিক পর্যায়ে মার্কিন ডলারের শক্তিশালীকরণ এবং সাম্প্রতিক উত্থানের কারণে, আমেরিকার কিছু বিনিয়োগকারী মুনাফা নিতে শুরু করেছেন। যার ফলে সেখানে সোনার দাম (Gold Price) হ্রাস পেয়েছে। এখন বাজার মার্কিন মুদ্রাস্ফীতির হারের তথ্যের দিকে তাকিয়ে আছে। যা ভবিষ্যতে ফেডারেল রিজার্ভের সুদের হারে কী পরিবর্তন আনবে তা নির্ধারণ করবে।

Releated Posts

বেচতেন চা, দিনমজুরি করে পড়াশোনা! অথচ, আজ ১০০ কোটির সাম্রাজ্য, চমকে দেবে রাজের কাহিনি

বিশেষ প্রতিবেদন: প্রত্যেক সফল মানুষের সফলতার নেপথ্যে থাকে এক অদম্য লড়াইয়ের কাহিনি। শুধু তাই নয়, চলার পথে আসা…

ByByThe News Rise Desk Aug 27, 2025

হয়ে যান সতর্ক! লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ১.১৭ কোটি রেশন কার্ড হোল্ডারের নাম, কেন এমন সিদ্ধান্ত?

বিশেষ প্রতিবেদন: অযোগ্য রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের চিহ্নিত করে এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ড হোল্ডারদের তালিকায় তাঁদের…

ByByThe News Rise Desk Aug 20, 2025

চিনের সঙ্গে ক্রমশ সম্পর্কের উন্নতি! ভারত পেল ৩ টি সুসংবাদ

বিশেষ প্রতিবেদন: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিন…

ByByThe News Rise Desk Aug 19, 2025

কোটি কোটি গ্রাহককে বড় ঝটকা দিল SBI, লাগু হতে চলেছে অতিরিক্ত চার্জ

বিশেষ প্রতিবেদন: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI (State Bank Of India) তার কোটি কোটি গ্রাহককে এবার বড় ঝটকা…

ByByThe News Rise Desk Aug 14, 2025
1 Comments Text
  • ssss game says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Been playing ssss game here for a while now and it’s been cool, nice selection and easy to get started. Check it out, maybe you’ll find something you like ssss game.
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top