• Home
  • টেক টক
  • গ্রাহকদের জন্য দুর্ধর্ষ প্ল্যান সামনে আনল এই টেলিকম সংস্থা! সস্তায় মিলছে “আনলিমিটেড” ডেটা
This telecom company has come up with a recharge plan for its customers.

গ্রাহকদের জন্য দুর্ধর্ষ প্ল্যান সামনে আনল এই টেলিকম সংস্থা! সস্তায় মিলছে “আনলিমিটেড” ডেটা

বিশেষ প্রতিবেদন: ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া তাদের পোর্টফোলিওতে গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Recharge Plan) সামনে এনেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই প্ল্যান টেক্কা দেবে Reliance Jio এবং Airtel-কেও। এই প্ল্যানের দাম মাত্র ৩৬৫ টাকা। যেখানে মিলবে “আনলিমিটেড” ডেটা রয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান (Recharge Plan) সামনে আনল ভোডাফোন-আইডিয়া:

এই রিচার্জ প্ল্যানের বিবরণ: আনলিমিটেড 4G ডেটা সহ এই রিচার্জ প্ল্যানের সঙ্গে উপলব্ধ ডেটাকে “আনলিমিটেড” বলা হচ্ছে। যদিও, এই প্ল্যানেরও (Recharge Plan) একটি লিমিট রয়েছে। ভোডাফোন-আইডিয়ার ৩৬৫ টাকার এই প্ল্যানে আনলিমিটেড 4G ডেটা উপলব্ধ হবে। পাশাপাশি, এই প্ল্যানে আনলিমিটেড ডেটা থেকে শুরু করে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS ব্যবহারের সুবিধা রয়েছে। উল্লেখ্য যে, এই আনলিমিটেড ডেটার লিমিট ৩০০ জিবি।

This telecom company has come up with a recharge plan for its customers.

প্ল্যানের মেয়াদ: ব্যবহারকারীরা এই প্ল্যানে (Recharge Plan) ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এটি একটি নন-স্টপ হিরো ক্যাটাগরি প্ল্যান। ব্যবহারকারীরা এখন বেশিরভাগ সার্কেলে এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, ভোডাফোন-আইডিয়ার এই প্ল্যান ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে এবং এই প্ল্যানটি কোম্পানির ARPU (প্রতি ব্যবহারকারীর গড় আয়) বৃদ্ধিতেও সাহায্য করতে পারে।

এয়ারটেলের ৩৭৯ টাকার প্ল্যান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এয়ারটেলের ৩৬৫ টাকার কোনও প্ল্যান (Recharge Plan) নেই। তবে তাদের ৩৭৯ টাকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা থেকে শুরু করে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS পাওয়া যায়। ১ মাসের মেয়াদের এই প্ল্যানে ব্যবহারকারীরা স্প্যাম অ্যালার্ট থেকে শুরু করে হ্যালোটিউন এবং পারপ্লেক্সিটি প্রো AI-এর অ্যাক্সেস পাবেন।

This telecom company has come up with a recharge plan for its customers.

জিওর ৩৪৯ টাকার প্ল্যান: আমরা যদি রিলায়েন্স জিওর ৩৪৯ টাকার প্ল্যানের (Recharge Plan) দিকে তাকাই সেক্ষেত্রে এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা পাবেন। এক্ষেত্রে প্রতিদিন ২ জিবি হারে ৫৬ জিবি ডেটা মিলবে।অর্থাৎ, ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে ডেটা ছাড়াও, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS উপলব্ধ হবে। উল্লেখ্য যে, এই প্ল্যানে জিও হটস্টারের সুবিধা এবং ৯০ দিনের জন্য বিনামূল্যে ৫০ জিবি ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে।

Releated Posts

ভুলে যান চার্জের চিন্তা! মিলবে 10,000mah-এরও বেশি ব্যাটারি! 27 অগাস্ট বড় চমক আনছে Realme

বিশেষ প্রতিবেদন: স্মার্টফোনের দুনিয়ায় এবার ঝড় তুলতে চলেছে Realme। ইতিমধ্যেই এই সংস্থা চলতি বছরের মে মাসে সিলিকন-অ্যানোড প্রযুক্তিতে…

ByByThe News Rise Desk Aug 21, 2025

চুপিচুপি গ্রাহকদের বড় ঝটকা দিল Reliance Jio! আচমকাই বন্ধ হল সবথেকে সস্তার ২ টি রিচার্জ প্ল্যান

বিশেষ প্রতিবেদন: এবারে গ্রাহকদের বড়সড় ঝটকা দিল Reliance Jio। মূলত, ওই সংস্থা তাদের ২০৯ টাকা এবং ২৪৯ টাকার…

ByByThe News Rise Desk Aug 20, 2025

একবার চার্জেই দৌড়বে ৩২২ কিমি! লঞ্চ হল দেশের সর্বোচ্চ মাইলেজের ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র এত টাকা

বিশেষ প্রতিবেদন: যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রমশ বাড়ছে বৈদ্যুতিক যানবাহণের সংখ্যা। শুধু তাই নয়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার…

ByByThe News Rise Desk Aug 15, 2025

ঘনঘন “হ্যাং” করছে স্মার্টফোন? টাচ স্ক্রিনেও হচ্ছে না কাজ? বাড়িতেই করা যাবে ঠিক, জানুন পদ্ধতি

বিশেষ প্রতিবেদন: বর্তমান সময়ে অধিকাংশজনই ব্যবহার করেন স্মার্টফোন (Smartphone)। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই ডিভাইস আমাদের দৈনন্দিন জীবনের…

ByByThe News Rise Desk Aug 13, 2025
1 Comments Text
  • ag999gamedownload says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Downloaded the game from ag999gamedownload, super easy and fast. No sketchy stuff, just a smooth download. Recommended! Get it from ag999gamedownload
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top