বিশেষ প্রতিবেদন: যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রমশ বাড়ছে বৈদ্যুতিক যানবাহণের সংখ্যা। শুধু তাই নয়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ ইভি সামনে আনছে প্রস্তুতকারী সংস্থাগুলি। ঠিক এই আবহেই কোমাকি ইলেকট্রিক ভারতে একটি নতুন স্কুটার (Electric Scooter) লঞ্চ করেছে। যেটি ফুল চার্জে ৩২২ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করবে। এই স্কুটারটির নাম XR7। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এটি ভারতের সর্বোচ্চ রেঞ্জের ইলেকট্রিক স্কুটার হিসেবে বিবেচিত হচ্ছে।
লঞ্চ হল দেশের সর্বোচ্চ মাইলেজের ইলেকট্রিক স্কুটার (Electric Scooter):
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্কুটারের (Electric Scooter) দাম ৯০,০০০-এরও কম। এই স্কুটারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি দেখতে পুরনো ক্লাসিক স্কুটারের মতো। তবে এটিতে একাধিক নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এমতাবস্থায়, যাঁরা পুরনো স্টাইল পছন্দ করেন এবং পেট্রোলের খরচ বাঁচাতে চান তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে। বর্তমান প্রতিবেদনে আমরা এই স্কুটারটির ফিচার্স সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

স্কুটারটির দাম: এই ইলেকট্রিক স্কুটারটির (Electric Scooter) প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৮৯,৯৯৯ টাকা। যেটি নিঃসন্দেহে আকর্ষণীয় বিষয়। XR7 স্কুটারটি বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত ডিলারশিপ থেকে কেনা যাবে।
আরও পড়ুন: অপারেশন সিঁদুর উড়িয়েছে ঘুম! আতঙ্কে এবার যা করল পাকিস্তান…. জানলে অবাক হবেন
স্কুটারের বিশেষ বৈশিষ্ট্য: এই স্কুটারটি (Electric Scooter) চালানো এবং পরিচালনা করা খুবই সহজ। যা সফরকে নিরাপদ এবং আরামদায়ক করে তোলে। এতে অটোমেটিক আপডেট এবং একাধিক ওয়্যারলেস ফিচার্সও রয়েছে। এছাড়াও, ভালো ব্রেকিংয়ের জন্য, স্কুটারটিতে ডিস্ক ব্রেক এবং ৩,০০০ ওয়াটের মোটর লাগানো হয়েছে। স্কুটারটিতে বেশ কয়েকটি স্মার্ট সেন্সর লাগানো আছে। যা ক্রমাগত স্কুটারের স্পিড চেক করে। এর পাশাপাশি, এই স্কুটারে একটি সেলফ ডায়াগোনসিস ফিচার রয়েছে। এই বৈশিষ্ট্যটি স্কুটারের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে এবং যেকোনও ত্রুটি সম্পর্কে আগাম সতর্কতা দেয়। এর ফলে সময়মতো মেরামত করা যায়।
আরও পড়ুন: কোটি কোটি গ্রাহককে বড় ঝটকা দিল SBI, লাগু হতে চলেছে অতিরিক্ত চার্জ
শক্তিশালী ব্যাটারি এবং মাইলেজ: XR7 স্কুটারটি (Electric Scooter) Lipo4 ব্যাটারিতে চলে। কোম্পানি দাবি করেছে, একবার ফুল চার্জে এটি ৩২২ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এমনটা হলে, এটি হবে দেশের সর্বোচ্চ রেঞ্জের বৈদ্যুতিক স্কুটার। এই স্কুটারটির ব্যাটারি ৩ হাজার থেকে ৫ হাজার বার চার্জ করা যায়। যা এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই ভালো করে তোলে। আরও একটি বিশেষ বিষয় হল, এই ব্যাটারি অতিরিক্ত গরম, আগুন এবং বিস্ফোরণের ঝুঁকিও কমায়। এছাড়াও, এটি পরিবেশের জন্যও ভালো।
















