বিশেষ প্রতিবেদন: পড়শি রাজ্যেই মিলেছে বিপুল গুপ্তধন! এমতাবস্থায়, কেন্দ্রীয় সরকার কর্তৃক বিহারে (Bihar) স্থিত জামুই জেলার অধীনে মাজোস এবং ভান্তা ম্যাগনেটাইট ব্লকের একটি যৌথ ই-নিলাম সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই টেন্ডার অনুমোদন কমিটির (TAC) সুপারিশের পর, দ্বিতীয় ধাপের অধীনে এই ২ টি খনিজ ব্লকের একযোগে নিলামের প্রস্তাব পাওয়ার পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।সরকার এই ২ টি খনিজ ব্লকের জন্য ৪৩২৫.৭৬ কোটি টাকার ভাণ্ডার নিশ্চিত করেছে।
বিহারে (Bihar) মজুত কয়েক হাজার কোটি টাকার খনিজ সম্পদ:
জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার বিহারকে (Bihar)। ৩ টি প্রধান খনিজ ব্লকে (জামুইতে মাজোস ম্যাগনেটাইট ব্লক, ভান্থা ম্যাগনেটাইট ব্লক এবং রোহতাসের ভোরা-কাটোরায় চুনাপাথর) বিভক্ত করেছিল। এর আগে, মাজোস ম্যাগনেটাইটের আনুমানিক ভাণ্ডার নির্ধারণ করা হয়েছিল ৩৮১৭.৬০ কোটি টাকা। একইভাবে, ভান্তা ব্লকের জন্য মজুত নির্ধারণ করা হয়েছিল ৫১১.৯১ কোটি টাকা এবং ভোরা-কাটোরায় চুনাপাথর ব্লকের জন্য ভাণ্ডার নির্ধারণ করা ১৭৬১.৪২ কোটি টাকা।

সংশ্লিষ্ট বিভাগের মতে, যখন এই ব্লকগুলির নিলাম প্রথম শুরু হয়েছিল, তখন রোহতাসের (Bihar) ভোরা-কাটোরা ব্লকের নিলাম সফল হয়। কিন্তু যখন মাজোস এবং ভান্থার প্রাথমিক দরপত্র খোলা হয়েছিল, সেই সময়ে টেকনিক্যালি যোগ্য দরদাতা ৩ জনেরও কম ছিল। এরপর এই টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়।
আরও পড়ুন: ঘনঘন “হ্যাং” করছে স্মার্টফোন? টাচ স্ক্রিনেও হচ্ছে না কাজ? বাড়িতেই করা যাবে ঠিক, জানুন পদ্ধতি
যখন নিলাম প্রক্রিয়া আবার শুরু হয়, তখন মাজোস-ভান্তাকে সংযুক্ত করে উভয় খনিজ ব্লক নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর কারণ ছিল এক জেলা এবং এক ধরণের খনিজ। এরপর, টেন্ডার অনুমোদন কমিটি উভয় খনিজ ব্লককে সংযুক্ত করে নিলাম করার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: ১১ বছর আগে ধোনি করেন ১০০ কোটির মানহানির মামলা! এবার বড় নির্দেশ দিল আদালত
সরকার আশা করছে যে, এই ২ টি ব্লক থেকে ৫৪.৮৯ মিলিয়ন টন খনিজ পদার্থ পাওয়া যাবে। যার রিজার্ভ মূল্য এখন ৪৩২৫.৭৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এখন সমস্ত প্রক্রিয়া নতুন করে নির্ধারণের পর, এই ২ টি খনিজ ব্লকের নিলাম শীঘ্রই হবে বলে অনুমান করা হচ্ছে।















