• Home
  • খেলা
  • ১১ বছর আগে ধোনি করেন ১০০ কোটির মানহানির মামলা! এবার বড় নির্দেশ দিল আদালত
Court issues major order of defamation case filed by MS Dhoni.

১১ বছর আগে ধোনি করেন ১০০ কোটির মানহানির মামলা! এবার বড় নির্দেশ দিল আদালত

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IPL-এ বেটিং কেলেঙ্কারিতে নাম টেনে আনার জন্য ২ টি প্রধান মিডিয়া চ্যানেল এবং একজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর বক্তব্য রেকর্ড করবেন। ইতিমধ্যেই মাদ্রাজ হাইকোর্ট এই মামলার বিচারের নির্দেশ দিয়েছে। এদিকে, বিচারপতি সিভি কার্তিকেয়ন একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছেন। তিনি ধোনির তরফে সাক্ষ্য রেকর্ড করবেন।

ধোনির (MS Dhoni) করা ১০০ কোটির মানহানির মামলায় বড় নির্দেশ আদালতের:

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৩ সালে IPL-এ বেটিং কেলেঙ্কারি ঘটেছিল। এমতাবস্থায়, ২০১৪ সালেই এমএস ধোনি (MS Dhoni) এই মামলাটি দায়ের করেছিলেন। যেখানে তিনি ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি অভিযোগ করেছেন যে , IPL বেটিং কেলেঙ্কারি নিয়ে টেলিভিশনে একটি বিতর্কের সময়ে তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়েছিল। যার ফলে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Court issues major order of defamation case filed by MS Dhoni.

দ্য হিন্দুর রিপোর্ট অনুসারে, ধোনির (MS Dhoni) তরফে সিনিয়র আইনজীবী পিআর রমন একটি হলফনামা জমা দিয়েছেন। যেখানে মামলা শুরু করার কথা বলা হয়েছে। এদিকে, এই মামলাটি এক দশক ধরে বিচারাধীন রয়েছে। কারণ সংশ্লিষ্ট পক্ষগুলি বছরের পর বছর ধরে প্রতিকার চেয়ে আসছে।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের প্রতিশোধ? পাকিস্তানে হেনস্থার শিকার ভারতীয় কূটনীতিকরা, বন্ধ মৌলিক পরিষেবা

হলফনামায় লেখা আছে, “উপরিউক্ত অনুরোধটি অযথা বিলম্ব এড়াতে এবং মামলার একটি নিরপেক্ষ, ন্যায্য এবং দ্রুত বিচারকে সমর্থন করার উদ্দেশ্যে করা হয়েছে। আমি ঘোষণা করছি যে আমি অ্যাডভোকেট কমিশনারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব। বিচার এবং সাক্ষ্য রেকর্ডিংয়ের বিষয়ে এই মাননীয় আদালত কর্তৃক জারি করা সমস্ত নির্দেশ আমি অনুসরণ করব।”

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে হবে যুদ্ধের অবসান? মোদীকে ফোন ইউক্রেনের রাষ্ট্রপতির, কী জানালেন জেলেনস্কি?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০১৩ সালের IPL স্পট-ফিক্সিং এবং বেটিং কেলেঙ্কারি T20 লিগের ইতিহাসে একটি বড় কলঙ্ক হিসেবে বিবেচিত হয়। যেখানে ৩ জন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও, ২ টি ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে তাদের শীর্ষ আধিকারিকদের বেটিং সংক্রান্ত কার্যকলাপের কারণে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। উল্লেখ্য যে, মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি এখনও IPL-এ খেলেন। ২০২৫-এর IPL-এ তিনি একাধিক ম্যাচে অধিনায়কত্বও করেন।

Releated Posts

T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যেতেই টুর্নামেন্টে এন্ট্রি নেবে এই দল

বিশেষ প্রতিবেদন: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন T20 বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে গেল বাংলাদেশ। ইতিমধ্যেই…

ByByThe News Rise Desk Jan 23, 2026

টিম ইন্ডিয়ার জার্সিতে আর নয় Dream 11, এবারে থাকবে কার নাম? তালিকায় একাধিক বড় সংস্থা

বিশেষ প্রতিবেদন: জনপ্রিয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম Dream 11 টিম ইন্ডিয়ার জার্সির টাইটেল স্পন্সর থেকে সরে আসতে পারে। ইতিমধ্যেই…

ByByThe News Rise Desk Aug 24, 2025

এখনও করতে হবে অপেক্ষা! এশিয়া কাপেও সুযোগ পেলেন না ভারতের এই তারকা প্লেয়ার, অবাক অনুরাগীরা

বিশেষ প্রতিবেদন: ইতিমধ্যেই আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয়েছে ভারতীয় দলের (Team India)। তবে, এই দল ঘোষণার…

ByByThe News Rise Desk Aug 19, 2025

বড় চমক! এবার KKR-এ এন্ট্রি নেবেন সঞ্জু স্যামসন? মিলল আপডেট

বিশেষ প্রতিবেদন: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে…

ByByThe News Rise Desk Aug 8, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top