বিশেষ প্রতিবেদন: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই কথোপকথনে ইউক্রেনের রাষ্ট্রপতি তাঁর দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করে জানিয়েছেন যে ভারত এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রয়েছে।
মোদীকে (Narendra Modi) ফোন ইউক্রেনের রাষ্ট্রপতির:
এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের অবসান এবং শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টার আশ্বাসও দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে, ভারত এক্ষেত্রে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্প-পুতিন বৈঠকের আগে এই কথোপকথন গুরুত্বপূর্ণ: উল্লেখ্য যে, এই আলোচনায় ভারত ও ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়েও প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) এবং রাষ্ট্রপতি জেলেনস্কির মধ্যে কথা হয়েছে। উভয়েই পারস্পরিক স্বার্থের বিষয়গুলিতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা আলোচনা করছেন। এছাড়াও, তাঁরা ভবিষ্যতেও একে অপরের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে সম্মত হন।
আরও পড়ুন: সোনা-রুপোর দামে সামান্য পতন! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন বিস্তারিত
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনের জন্য আগামী ১৫ অগাস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্পন্ন হতে চলা বৈঠকের আগে মোদী (Narendra Modi) এবং জেলেনস্কির মধ্যে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: গ্রাহকদের জন্য দুর্ধর্ষ প্ল্যান সামনে আনল এই টেলিকম সংস্থা! সস্তায় মিলছে “আনলিমিটেড” ডেটা
কী জানিয়েছেন জেলেনস্কি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ফোনে কথোপকথনের পর ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি জানান যে, “আমরা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের জনগণকে সমর্থন করার বিষয়ে প্রধানমন্ত্রী মোদী যে উৎসাহব্যঞ্জক কথা বলেছেন তার জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।” জেলেনস্কি আরও বলেন, “আমি বলেছি যে রাশিয়ার জ্বালানি, বিশেষ করে তেলের রফতানি সীমিত করার প্রয়োজন রয়েছে।”
















