• Home
  • রাজ্য
  • উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আগে রুটিনে ফের পরিবর্তন! বিজ্ঞপ্তি জারি করে কী জানাল বোর্ড?
Higher secondary exam routine update details.

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আগে রুটিনে ফের পরিবর্তন! বিজ্ঞপ্তি জারি করে কী জানাল বোর্ড?

বিশেষ প্রতিবেদন: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার আগেই ফের রুটিন (Higher Secondary Exam Routine) বদল করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। মূলত, পূর্ব নির্ধারিত রুটিন থেকে একটি পরীক্ষার দিন পরিবর্তিত হয়েছে। যার ফলে, আগামী ২২ সেপ্টেম্বরের নির্ধারিত পরীক্ষাটি পিছিয়ে গিয়ে সম্পন্ন হবে আগামী ১৩ অক্টোবর। ইতিমধ্যেই এই প্রসঙ্গে সংসদের তরফে বিজ্ঞপ্তি (Notification) জারি করা হয়েছে।

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আগে রুটিনে (Higher Secondary Exam Routine) ফের পরিবর্তন!

জানিয়ে রাখি যে, এই পরীক্ষা পিছিয়ে যাওয়ার নেপথ্যে কারণও উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে যে পরীক্ষার সূচিতে আংশিক সংশোধন করা হয়েছে করম পুজোর কারণে। এদিকে, এর আগেও গত ১০ সেপ্টেম্বর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সূচিতে বদল আনা হয়। সেই সময়েও জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। গত মঙ্গলবার ফের সংশোধিত সূচি প্রকাশ করা হল।

Changes in higher secondary exam routine again.

পরীক্ষার দিন পরিবর্তন: নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, যে বিষয়ের পরীক্ষাগুলি আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার)-এ হওয়ার কথা ছিল সেগুলি সম্পন্ন হবে আগামী ১৩ অক্টোবর ২০২৬-এ। ওই দিনটিও মঙ্গলবার। পরীক্ষা সম্পন্ন হবে দ্বিতীয় অর্ধে। অর্থাৎ, দুপুর ২ টো থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

আরও খবর: চন্দ্রনাথ খুনের নেপথ্যে ভয়ঙ্কর ‘ষড়যন্ত্র’, খরচ করা হয় ২ কোটি টাকা, কী জানালেন শুভেন্দু?

মূলত, এই পরীক্ষায় বিভিন্ন ভোকেশনাল বিষয়ের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন। সংসদের সভাপতি মসিউর রহমান সরদার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই নতুন রুটিন কার্যকর করা হয়েছে।

আরও খবর: ১৫ অক্টোবর থেকে বদলাচ্ছে UPI-র নিয়ম! ২,০০০-এর বেশি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে কত চার্জ?

কোন কোন বিষয়: বিষয়গুলির মধ্যে পাওয়ার, ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স,হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ফুড প্রসেসিং, টেলিকম, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, এগ্রিকালচার (AGLV), অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনসের মতো ভোকেশনাল বিষয় শামিল রয়েছে।

Releated Posts

মাঝরাতে বের করে দেওয়া হল পর্যটকদের! দিঘার একাধিক হোটেলে পড়ল তালা, কারণ জানলে অবাক হবেন

বিশেষ প্রতিবেদন: বাঙালিদের বেড়ানোর ক্ষেত্রে অন্যতম পছন্দের ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয় দিঘা (Digha)। শুধু তাই নয়, পর্যটকদের সুষ্ঠুভাবে…

ByByThe News Rise Desk Aug 21, 2025

“আত্মনির্ভরতাই প্রকৃত স্বাধীনতা…”, IIT খড়গপুরে এসে বড় প্রতিক্রিয়া গৌতম আদানির, স্পষ্ট জানালেন…

বিশেষ প্রতিবেদন: ভারত তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের গৌতম আদানি (Gautam Adani) IIT খড়গপুরের ৭৫ তম প্রতিষ্ঠা দিবসে…

ByByThe News Rise Desk Aug 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top