বিশেষ প্রতিবেদন: মোবাইল প্রেমীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Xiaomi অফিসিয়ালি তাদের নতুন Redmi সিরিজের স্মার্টফোন Redmi 15 5G লঞ্চ করেছে। এই ফোনটি সেইসব ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে যাঁরা স্বল্প বাজেটের মধ্যে একটি শক্তিশালী ব্যাটারি, হাই-রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং AI ফিচার্স খুঁজছেন। Redmi 15 5G-র মধ্যে রয়েছে 144 Hz রিফ্রেশ রেট সহ একটি বিশাল 6.9-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন 6S জেনারেশন 3 প্রসেসর। এছাড়াও, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই ডিভাইসে মিলবে 7000mAh-এর ব্যাটারি। যেটি Xiaomi-র এখনও পর্যন্ত যেকোনও গ্লোবাল ডিভাইসে পাওয়া সবথেকে বড় ব্যাটারি হিসেবে বিবেচিত হচ্ছে।
দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ করল Redmi:
মালয়েশিয়ায় Redmi 15 5G-র দাম 729 MYR (ভারতীয় মুদ্রায় প্রায় 15,000 টাকা)। বর্তমানে, এটি 8 GB RAM + 256 GB স্টোরেজ সহ সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 3 টি রঙের বিকল্পে পাওয়া যাবে। সেগুলি হল রিপল গ্রিন, টাইটান গ্রে এবং মিডনাইট ব্ল্যাক। কোম্পানি নিশ্চিত করেছে যে এটি ভারতে আগামী 18 অগাস্ট, 2025 তারিখে লঞ্চ হবে। Xiaomi-র ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে এই স্মার্টফোন বিক্রি হবে বলে জানা গিয়েছে।

Redmi 15 5G-র স্পেসিফিকেশন: Redmi 15 5G-তে রয়েছে 6.9-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে যা 144Hz রিফ্রেশ রেট এবং 288Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিভাইসে স্ক্রিনে রয়েছে Wet Touch 2.0 প্রযুক্তি। যা ভেজা আঙুলেও স্মুথ টাচ রেসপন্স দেবে। এই ফোনটি স্ন্যাপড্রাগন 6S জেনারেশন 3 চিপসেট দ্বারা চালিত। যা পারফরম্যান্স এবং ব্যাটারি ম্যানেজমেন্টের জন্য অপ্টিমাইজ করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 15 বেসড হাইপারওএস 2.0-তে চলে এবং এতে সার্কেল টু সার্চ, AI ইরেজার, AI স্কাই এবং ডায়নামিক শটসের মতো স্মার্ট AI ফিচার্স রয়েছে।
ক্যামেরা: এদিকে, Redmi 15 5G-র ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে সেকেন্ডারি লেন্স রয়েছে। সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।সিকিউরিটির জন্য, ফোনটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।
শক্তিশালী ব্যাটারি: Redmi 15 5G-র ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল এর শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে একটি বৃহৎ 7000mAh ব্যাটারি রয়েছে। যা 33W ফাস্ট চার্জিং এবং 18W-এর রিভার্স চার্জিং সাপোর্ট করে। এতে হাই-রেস অডিও, ডলবি অ্যাটমস এবং IP64 রেটেড বিল্ডের মতো ফিচার্সও রয়েছে। ফোনটিতে ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশনের অপশন রয়েছে। যার ফলে এটি 16 GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারে এবং 2 TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্টও অন্তর্ভুক্ত রয়েছে।
















