• Home
  • আন্তর্জাতিক
  • অপারেশন সিঁদুরের প্রতিশোধ? পাকিস্তানে হেনস্থার শিকার ভারতীয় কূটনীতিকরা, বন্ধ মৌলিক পরিষেবা
Indian diplomats harassed in Pakistan.

অপারেশন সিঁদুরের প্রতিশোধ? পাকিস্তানে হেনস্থার শিকার ভারতীয় কূটনীতিকরা, বন্ধ মৌলিক পরিষেবা

বিশেষ প্রতিবেদন: অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতের কাছ থেকে মোক্ষম ঝটকা পেয়েছে পাকিস্তান (Pakistan)। শুধু তাই নয়, ভারতের এই প্রত্যাঘাতে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে পড়শি দেশ। ঠিক এই আবহেই ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত আধিকারিক এবং কর্মচারীদের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে পাকিস্তান। ইতিমধ্যেই একটি রিপোর্টে বলা হয়েছে যে পাকিস্তান ওই ভারতীয় আধিকারিক এবং কর্মচারীদের জল থেকে শুরু করে এলপিজি, সংবাদপত্র সহ একাধিক প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। এদিকে, পাকিস্তানের এই কাজকে ভিয়েনা কনভেনশনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হচ্ছে। তবে, ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

পাকিস্তানে (Pakistan) হেনস্থার শিকার ভারতীয় কূটনীতিকরা:

সিএনএন নিউজ ১৮-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সাফল্য এবং মোদী সরকারের সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পর পাকিস্তান (Pakistan) ভারতীয় হাইকমিশনের আধিকারিকদের প্রাথমিক চাহিদা পূরণে ব্যাঘাত ঘটানোর জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। রিপোর্টে শীর্ষ সরকারি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (ISI) এই পদক্ষেপের লক্ষ্য ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের জীবনযাত্রা এবং কর্মক্ষেত্রের অবস্থা খারাপ করে তোলা।

Indian diplomats harassed in Pakistan.

ভারতীয় হাই কমিশনে গ্যাস সরবরাহ বন্ধ: রিপোর্টে সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল) পাইপলাইন ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন কমপ্লেক্সে গ্যাস সরবরাহ করে। কিন্তু, ইচ্ছাকৃতভাবে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় এলপিজি সিলিন্ডার বিক্রেতাদেরও পাকিস্তানি (Pakistan) কর্তৃপক্ষ হুমকি দিয়েছে যে তারা যেন ভারতীয় হাইকমিশনের কর্মীদের কাছে সিলিন্ডার বিক্রি না করে। এই কারণে, কূটনীতিকদের পরিবারকে খোলা বাজার থেকে সিলিন্ডার কিনতে হচ্ছে। যা অত্যন্ত ব্যয়বহুল।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে হবে যুদ্ধের অবসান? মোদীকে ফোন ইউক্রেনের রাষ্ট্রপতির, কী জানালেন জেলেনস্কি?

ভারতীয় হাই কমিশনে মিনারেল ওয়াটার সরবরাহ বন্ধ: এছাড়াও জানা গেছে যে, পাকিস্তান ভারতীয় হাই কমিশনে পরিষ্কার এবং ফিল্টার করা জল সরবরাহকারী ভেন্ডরকেও ডেলিভারি করতে বাধা দিয়েছে। ইসলামাবাদের প্রত্যেক জল বিক্রেতাদের ভারতীয় হাইকমিশনে মিনারেল ওয়াটার সরবরাহ না করার হুমকি দেওয়া হয়েছে। এর ফলে, ইসলামাবাদে (Pakistan) ভারতীয় হাইকমিশনে নিযুক্ত আধিকারিকরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন: সোনা-রুপোর দামে সামান্য পতন! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন বিস্তারিত

পাকিস্তান সংবাদপত্রের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে: এছাড়াও, জানিয়ে রাখি যে, পাকিস্তান (Pakistan) ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে স্থানীয় সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। সমস্ত সংবাদপত্র বিক্রেতাদের হাইকমিশনে আসতে বারণ করা হয়েছে। এই কারণে, ভারতীয় হাই কমিশন পাকিস্তানের প্রিন্ট মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে তথ্য পেতে পারছে না।পাকিস্তানের এই পদক্ষেপগুলিকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হিসাবে বর্ণনা করা হচ্ছে। যেখানে দূতাবাসগুলির সুষ্ঠু কার্যকারিতা এবং তাদের কর্মীদের নিরাপত্তা ও সম্মানের নিশ্চয়তার বিষয়টি উপস্থাপিত হয়।

Releated Posts

অপারেশন সিঁদুর উড়িয়েছে ঘুম! আতঙ্কে এবার যা করল পাকিস্তান…. জানলে অবাক হবেন

বিশেষ প্রতিবেদন: সম্প্রতি অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে বড়সড় সাফল্য হাসিল করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানে প্রত্যাঘাতের…

ByByThe News Rise Desk Aug 15, 2025

রাশিয়ার সঙ্গে হবে যুদ্ধের অবসান? মোদীকে ফোন ইউক্রেনের রাষ্ট্রপতির, কী জানালেন জেলেনস্কি?

বিশেষ প্রতিবেদন: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির…

ByByThe News Rise Desk Aug 11, 2025
2 Comments Text
  • bd499bdt says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Stepping onto this site feels like walking into a local casino where everyone knows your order. I tried the live roulette section and the dealers were super friendly. Payout speed is honestly faster than my morning coffee run. bd499bdt
  • neospincasinoaustralia says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Finally found an Aussie friendly casino that actually pays out quickly. The game selection is massive and I really appreciate the responsible gambling tools they provide. Safe spot to unwind after a long week. neospincasinoaustralia
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top