• Home
  • টেক টক
  • চুপিচুপি গ্রাহকদের বড় ঝটকা দিল Reliance Jio! আচমকাই বন্ধ হল সবথেকে সস্তার ২ টি রিচার্জ প্ল্যান
Reliance Jio gives a big shock to its customers.

চুপিচুপি গ্রাহকদের বড় ঝটকা দিল Reliance Jio! আচমকাই বন্ধ হল সবথেকে সস্তার ২ টি রিচার্জ প্ল্যান

বিশেষ প্রতিবেদন: এবারে গ্রাহকদের বড়সড় ঝটকা দিল Reliance Jio। মূলত, ওই সংস্থা তাদের ২০৯ টাকা এবং ২৪৯ টাকার ২ টি সস্তা রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। এর আগে কোম্পানিটি ২০৯ টাকায় প্রতিদিন ১ জিবি ডেটার প্ল্যান উপলব্ধ করত। যার মেয়াদ ছিল ২২ দিন। এছাড়াও, ২৪৯ টাকায় প্রতিদিন ১ জিবি ডেটা এবং ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। কিন্তু এখন এই ২ টি প্ল্যানই Jio-র অফিসিয়াল ওয়েবসাইটে আর পাওয়া যাচ্ছে না। এদিকে, এই পরিবর্তনের পর, এখন Jio-র সবচেয়ে সস্তা প্ল্যানটি হল ২৩৯ টাকার। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের বৈধতা ২২ দিন।

গ্রাহকদের বড় ঝটকা দিল Reliance Jio:

এরপরে রয়েছে ২৯৯ টাকার একটি প্ল্যান। এই প্ল্যানে, ব্যবহারকারীকে ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ, যে গ্রাহকরা আগে ২০৯ টাকা বা ২৪৯ টাকায় সস্তা রিচার্জ করতেন, এখন তাঁদের কমপক্ষে ২৩৯ টাকা খরচ করতে হবে।

Reliance Jio gives a big shock to its customers.

যদি আমরা অন্যান্য কোম্পানির কথা বলি, সেক্ষেত্রে Airtel এবং Vodafone-Idea (Vi)-র বেসিক প্ল্যান ২৯৯ টাকা থেকে শুরু হয়। এই ২ টি কোম্পানিই ওই দামে ব্যবহারকারীকে প্রতিদিন ১ জিবি ডেটা দেয়। এমতাবস্থায়, Reliance Jio-র প্ল্যানটি ডেটার দিক থেকে আরও ভালো বলে বিবেচিত হতে পারে। কারণ, সেখানে ২৩৯ টাকা খরচ করলে আপনি প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ১.১৭ কোটি রেশন কার্ড হোল্ডারের নাম, কেন এমন সিদ্ধান্ত?

তবে, Jio-র এই পদক্ষেপ গ্রাহকদের পকেটের ওপর বোঝা চাপাতে পারে। বিশেষ করে যাঁরা প্রতি মাসে কম দামের প্ল্যান বেছে নিতেন তাঁদের খরচ বৃদ্ধি পাবে। যদিও, Jio ২৯৯ টাকার প্ল্যানে Airtel এবং Vi-র চেয়ে বেশি সুবিধা দিচ্ছে। এছাড়াও, যদি কেউ কম মেয়াদ চান তবে তিনি ২৩৯ টাকায় রিচার্জ করতে পারবেন।

আরও পড়ুন: এখনও করতে হবে অপেক্ষা! এশিয়া কাপেও সুযোগ পেলেন না ভারতের এই তারকা প্লেয়ার, অবাক অনুরাগীরা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ৬ মাসের মধ্যে সমস্ত টেলিকম কোম্পানি আবারও তাদের প্ল্যানের দাম বাড়াতে পারে। এর কারণ হল, কোম্পানিগুলি 5G পরিষেবা দ্রুত সম্প্রসারণ এবং নেটওয়ার্ক আপগ্রেড করার জন্য প্রচুর অর্থ ব্যয় করছে। তাই, তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পথে হাঁটতে পারে।

Releated Posts

ভুলে যান চার্জের চিন্তা! মিলবে 10,000mah-এরও বেশি ব্যাটারি! 27 অগাস্ট বড় চমক আনছে Realme

বিশেষ প্রতিবেদন: স্মার্টফোনের দুনিয়ায় এবার ঝড় তুলতে চলেছে Realme। ইতিমধ্যেই এই সংস্থা চলতি বছরের মে মাসে সিলিকন-অ্যানোড প্রযুক্তিতে…

ByByThe News Rise Desk Aug 21, 2025

একবার চার্জেই দৌড়বে ৩২২ কিমি! লঞ্চ হল দেশের সর্বোচ্চ মাইলেজের ইলেকট্রিক স্কুটার, দাম মাত্র এত টাকা

বিশেষ প্রতিবেদন: যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ক্রমশ বাড়ছে বৈদ্যুতিক যানবাহণের সংখ্যা। শুধু তাই নয়, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার…

ByByThe News Rise Desk Aug 15, 2025

ঘনঘন “হ্যাং” করছে স্মার্টফোন? টাচ স্ক্রিনেও হচ্ছে না কাজ? বাড়িতেই করা যাবে ঠিক, জানুন পদ্ধতি

বিশেষ প্রতিবেদন: বর্তমান সময়ে অধিকাংশজনই ব্যবহার করেন স্মার্টফোন (Smartphone)। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই ডিভাইস আমাদের দৈনন্দিন জীবনের…

ByByThe News Rise Desk Aug 13, 2025

গ্রাহকদের জন্য দুর্ধর্ষ প্ল্যান সামনে আনল এই টেলিকম সংস্থা! সস্তায় মিলছে “আনলিমিটেড” ডেটা

বিশেষ প্রতিবেদন: ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া তাদের পোর্টফোলিওতে গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Recharge Plan)…

ByByThe News Rise Desk Aug 11, 2025
4 Comments Text
  • okgamesjili says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    OkGamesJili is the real deal. Jili games are bomb! Been having a blast playing. Sulit! Try it okgamesjili.
  • esportspnxbet says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Been using esportspnxbet for my esports bets. Site’s easy to use, and the odds are usually pretty good. Check it out if you’re into that kind of thing esportspnxbet
  • h555gamedownload says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Alright gamers, I’ve been searching for a reliable h555gamedownload site. Found h555gamedownload.net. Gonna give it a spin! h555gamedownload
  • 89fgame says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    89fgame? Just jumped in. The interface is easy to navigate, which is a huge plus. The gameplay is alright too. Check it out through this link : 89fgame
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top