• Home
  • টাকাপয়সা
  • কোটি কোটি গ্রাহককে বড় ঝটকা দিল SBI, লাগু হতে চলেছে অতিরিক্ত চার্জ
Image

কোটি কোটি গ্রাহককে বড় ঝটকা দিল SBI, লাগু হতে চলেছে অতিরিক্ত চার্জ

বিশেষ প্রতিবেদন: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI (State Bank Of India) তার কোটি কোটি গ্রাহককে এবার বড় ঝটকা দিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, SBI খুচরো গ্রাহকদের জন্য তার ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের (IMPS) ট্রানজাকশন চার্জে পরিবর্তন ঘোষণা করেছে। এই নতুন পরিবর্তন আগামী ১৫ অগাস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।

কী জানিয়েছে SBI (State Bank Of India):

SBI (State Bank Of India)-র ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্কের ব্রাঞ্চগুলির মাধ্যমে IMPS লেনদেনের ক্ষেত্রে চার্জের কোনও পরিবর্তন হয়নি। তবে ২৫,০০০ টাকার বেশি অনলাইন লেনদেনের ক্ষেত্রে সামান্য চার্জ প্রযোজ্য হবে। জানা গিয়েছে, ২৫,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য ২ টাকা, ১ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত ৬ টাকা এবং ২ থেকে ৫ লক্ষ টাকা পাঠানোর জন্য ১০ টাকা (GST অতিরিক্ত) চার্জ করা হবে। এদিকে, অনলাইন চ্যানেলের মাধ্যমে ২৫,০০০ টাকা পর্যন্ত IMPS লেনদেনের ওপর কোনও চার্জ থাকবে না।

State Bank Of India is imposing additional charges.

চার্জের পরিমাণ:
২৫,০০০ টাকা পর্যন্ত – কোনও চার্জ নেই
২৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত – ২ টাকা + GST
১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা – ৬ টাকা + GST
২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা – ১০ টাকা + GST

আরও পড়ুন: পড়শি রাজ্যে মজুত রয়েছে কয়েক হাজার কোটির “গুপ্তধন”! নিলামের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার

কারা ছাড় পাবেন: উল্লেখ্য যে, স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট হোল্ডাররা অনলাইন IMPS লেনদেনে সম্পূর্ণ ছাড় পেতে থাকবেন। কর্পোরেট গ্রাহকদের জন্য রিভাইজড সার্ভিস চার্জ আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৫ থেকে প্রযোজ্য হবে। এর পাশাপাশি, কারেন্ট অ্যাকাউন্ট ক্যাটাগরি (গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম, রোডিয়াম, সরকারি বিভাগ, অটোনোমাস/স্ট্যাচুটরি বডি) অনলাইন IMPS-এর চার্জ থেকে অব্যাহতি পাবে।

আরও পড়ুন: ঘনঘন “হ্যাং” করছে স্মার্টফোন? টাচ স্ক্রিনেও হচ্ছে না কাজ? বাড়িতেই করা যাবে ঠিক, জানুন পদ্ধতি

IMPS কী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস অর্থাৎ IMPS হল একটি রিয়েল টাইম পেমেন্ট পরিষেবা। এই পরিষেবাটি ২৪ ঘন্টা উপলব্ধ। এটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা পরিচালিত হয়। এই পরিষেবার মাধ্যমে, গ্রাহকরা যেকোনও সময় তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে এবং গ্রহণ করতে পারেন।

Releated Posts

১৫ অক্টোবর থেকে বদলাচ্ছে UPI-র নিয়ম! ২,০০০-এর বেশি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে কত চার্জ?

বিশেষ প্রতিবেদন: যুগের সঙ্গে তাল মিলিয়ে UPI (Unified Payments Interface)-র মাধ্যমে লেনদেনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী,…

ByByThe News Rise Desk Sep 16, 2026

সোনা-রুপোর দামে সামান্য পতন! প্রতি গ্রাম কিনতে করতে হবে কত খরচ? জানুন বিস্তারিত

বিশেষ প্রতিবেদন: উৎসবের মরশুমে গয়না কেনার তুমুল চাহিদা পরিলক্ষিত হয়। এমতাবস্থায়, সোনা-রুপোর (Gold Price) দামের দিকে নজর থাকে…

ByByThe News Rise Desk Aug 11, 2025

Gold Price: ইচ্ছে থাকলেও নেই উপায়! সোনা কিনতে গেলেই ফাঁকা হচ্ছে পকেট, বিয়ের মরশুমে মাথায় হাত গ্রাহকদের

বিশেষ প্ৰতিবেদন: বর্তমান সময়ে শেয়ার মার্কেটে ক্রমশ পতন পরিলক্ষিত হচ্ছে। ঠিক এই আবহেই ক্রমাগত দাম বাড়ছে সোনার। গত…

ByByAuthor Feb 19, 2025
3 Comments Text
  • spunky game says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Sprunki Incredibox adds a fresh twist to the original with new beats and visuals. It’s a great example of how fan creativity can elevate Casual Games.
  • tải gamvip phiên bản mới says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Excited to try the newest version of Gamvip! Hopefully, they’ve added some cool new features. Grab the latest version here: tải gamvip phiên bản mới
  • betbdtvip says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    As a long time sports fan turned bettor I have seen dozens of platforms come and go. This one stands out because the market depth is incredible and the odds stay competitive throughout the season. My VIP status unlocks perks that actually matter like dedicated account managers and priority withdrawals. I stick around because they reward loyalty in real ways. Explore the platform betbdtvip
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Scroll to Top