বিশেষ প্রতিবেদন: বর্তমান সময়ে অধিকাংশজনই ব্যবহার করেন স্মার্টফোন (Smartphone)। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই ডিভাইস আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, স্মার্টফোনের মাধ্যমে একাধিক কাজ নিমেষের মধ্যেই সম্পন্ন হয়। যদিও, অনেক সময় দেখা যায় যে চলতে চলতে আচমকাই স্মার্টফোনের স্ক্রিন কাজ করে না অথবা তা “হ্যাং” হয়ে যায়। এমতাবস্থায়, চরম সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা। তবে, বাড়িতে বসেই কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলে স্মার্টফোনের এই “অসুখ” সারিয়ে ফেলা সম্ভব। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
স্মার্টফোন (Smartphone) “হ্যাং” করার বিভিন্ন কারণ:
স্মার্টফোন (Smartphone) সঠিকভাবে কাজ না করা বা “হ্যাং” করার ক্ষেত্রে একাধিক কারণ থাকতে পারে।
১. সফটওয়্যারের সমস্যা থাকলে সেক্ষেত্রে কিছু ক্ষতিকর সফটওয়্যার সিস্টেম রিসোর্স ক্ষতিগ্রস্ত করে। আবার সিস্টেম আপডেটের সমস্যা থাকলেও আপনার ফোন “হ্যাং” হতে পারে।
২. অতিরিক্ত “হেভি” অ্যাপস ব্যবহার করলে বা একসঙ্গে একাধিক “হেভি” অ্যাপ ব্যবহার করলেও ফোন “হ্যাং” হতে পারে। এছাড়াও, পুরনো অ্যাপ আপডেট না করলে ফোন স্লো হয়ে যায়।
৩. স্টোরেজ ভর্তি হলে স্মার্টফোন স্লো হয়ে যায়।
৪. ফোন চার্জে বসিয়ে আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ফোন অতিরিক্ত গরম হয়। আবার দীর্ঘ সময় ধরে ফোনে গেম খেললে কিংবা গরমের দিনে মোবাইল বেশি ব্যবহার করলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে কাজ করা বন্ধ করে দেয়।

কীভাবে সমাধান করবেন:
১. এহেন সমস্যার সম্মুখীন হলে ফোনটি অবশ্যই রিস্টার্ট করুন। সেজন্য আপনাকে স্মার্টফোনের (Smartphone) পাওয়ার বাটন এবং ভলিউমের ডাউন বাটন ১৫ থেকে ২০ সেকেন্ড একসঙ্গে চেপে ধরতে হবে। তাহলেই ফোন রিস্টার্ট হয়ে যায়। এই পদ্ধতিতে রিস্টার্ট করলে ফোনের মেমোরিও রিপ্লেস হয় এবং নানা সমস্যার সমাধান করা যায়।
২. ফোনের ব্যাটারি পাওয়ার কমে গেলে চার্জে বসান এবং কয়েক মিনিট পরে জোর করে রিস্টার্ট করুন।
আরও পড়ুন: ১১ বছর আগে ধোনি করেন ১০০ কোটির মানহানির মামলা! এবার বড় নির্দেশ দিল আদালত
৩. যদি কোনও অ্যাপ ইন্সটল করার পর আপনার ফোন (Smartphone) “হ্যাং” করে তাহলে আগে ফোন সেভ মোডে চালু করুন এবং লক্ষ্য করুন আপনার ফোন কাজ করছে কিনা। যদি ভালোভাবে কাজ করে তাহলে বুঝবেন অ্যাপ ইনস্টল করার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে ওই ইন্সটল করা অ্যাপ আনইন্সটল করুন।
৪. ফোন অতিরিক্ত গরম হলে কিছু সময় সুইচ অফ করে ঠান্ডা জায়গায় রাখুন।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের প্রতিশোধ? পাকিস্তানে হেনস্থার শিকার ভারতীয় কূটনীতিকরা, বন্ধ মৌলিক পরিষেবা
৫. ফোনের স্টোরেজ ফাঁকা না থাকলে আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও ডিলিট করুন এবং ফোনটি রিস্টার্ট করুন।
৬. যদি উপরিউক্ত কোনও উপায়ে আপনার ফোন কাজ না করে তাহলে শেষ উপায় হিসেবে ফ্যাক্টরি রিসেট পদ্ধতি অনুসরণ করতে হবে। ফ্যাক্টরি রিসেট করলে আপনার ফোনের সমস্ত ডেটা, অ্যাপস এবং সেটিংস সংক্রান্ত তথ্য মুছে যাবে। তার জন্য গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নিয়ে নিন। এইসব সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ফোন (Smartphone) বাড়িতে বসেই আগের মতো ব্যবহার করতে পারেন। তবে, যদি এইসব পদ্ধতিতে সমাধান না হয় সেক্ষেত্রে আপনার নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
প্রতিবেদনটি লিখেছেন: রঞ্জু দাস
















